ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ইসলামপুরে প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৪৮ বার পঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার(০৫জানুয়ারী)সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব হলরুমে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান। তিনি বলেন- শীত নিবারণের জন্য চলতি মৌসুমে দরিদ্র মানুষের মাঝে উপজেলার প্রায় সবগুলো এতিমখানা, শহরের হাট-বাজার রাস্তা-ঘাট স্টেশনসহ বিভিন্ন পাবলিক প্লেসে অবস্থানকারী দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে কোন অসহায় পরিবার যাতে শীতে কস্ট না করে সেই লক্ষে প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। তিনি অসহায় পরিবারের দূর্ভোগ লাঘবে তথ্য দিতে সকলের সহযোগীতা কামনা করেন। ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সিএলপি কর্মকর্তা হুমায়ুন কবীরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:


















