ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইসলামপুরে যুবলীগের সাধারণ সম্পাদক সহ ৪ নেতা কারাগারে

আব্দুল আওয়াল, জামালপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৬০ বার পঠিত

আব্দুল আওয়াল, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, পৌর যুবলীগের সদস্য উজ্জ্বল, এবং পার্থশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।



















