ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইসলামপুরে লম্পট, নারীলোভী সাবেক প্রিন্সিপালের বিরুদ্ধে জুতা-ঝাড়ুর মিছিল ও মানববন্ধন করেন

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ৬১ বার পঠিত

ইসলামপুর, জামালপুর
জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল লম্পট, নারীলোভী আব্দুস সালাম এর পুনরায় যোগদানের বিরুদ্ধে মানববন্ধন, জুতা-ঝাড়ুর মিছিল শেষে বিক্ষোভ করেছেন ইসলামপুর উপজেলার সকল সচেতন নাগরিক ও ছাত্র সমাজ। রবিবার (১৭আগস্ট) ইসলামপুর সরকারি জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজ গেটে থেকে শহরের প্রধান প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা শাফিয়া খাতুন, ছাত্র ও যুবনেতা মনিরুল করিম, শাহজামাল, সাখাওয়াত হোসেন সুজন, হুমায়ুন খান লোহানী, সোহেল সরকার, সিয়াম খান লোহানী, জুয়েল খান লোহানী, সাব্বির খান লোহানী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রৌদশী, শিরিন, শিক্ষার্থীদের অভিভাবকসহ আরো অনেকে।
বক্তারা বলেন গত ২ ফেব্রুয়ারি ২০২০ সালে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে আপত্তিকর অবস্থায় এক ছাত্রীসহ কলেজের অধ্যক্ষ আব্দুস সালামকে যৌন মিলনের সরঞ্জামাদিসহ রেলওয়ে পুলিশের হাতে আটক হয়। ইসলামপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে ট্রেনে নারী কেলেঙ্কারি ঘটনা জড়িত সাবেক অধ্যক্ষ আবারো আইনের মারপেচে ও এলাকায় মোটা অংকের টাকা খরচ করে যোগদান করার প্রতিবাদে মানববন্ধন, জুতা-ঝাড়ুর মিছিল ও বিক্ষোভ করেন করেছেন ইসলামপুর উপজেলা সকল সচেতন নাগরিক ও ছাত্রসমাজ।
আরও পড়ুন:


















