ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী আলোচনা সভা

জিল্লুর রহমান, লালমনিরহাট, জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ৩২ বার পঠিত

oplus_2

জিল্লুর রহমান, লালমনিরহাট, জেলা প্রতিনিধি।। শনিবার (১০ জানুয়ারী) বিকেলে জেলা কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সেক্রেটারী আলতাফ মাহমুদ সুজনের সঞ্চালনায় নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোকছেদুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও লালমনিরহাট সদর -৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি শফিউল্লাহ মাহমুদি, মাওলানা মোঃ ফয়জার রহমান ও সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি বক্তব্য বলেন, পীর সাহেব চরমোনাইয়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের একটি বাস্তব সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে আগামী নির্বাচনে বিজয় অর্জন সম্ভব। তবে যারা ব্যক্তিগত বা দলীয় স্বার্থে এই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না বলেও তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় নির্দেশনা  না আসা পর্যন্ত সকল প্রার্থী নিয়মিত নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।
তিনি আরও স্পষ্ট করে বলেন, হাতপাখা প্রতীকের কোনো প্রার্থী এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেননি এবং কেউ নির্বাচন থেকে সরে যাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারভাবে এগিয়ে চলছে।
 আগামী দিনের নির্বাচনী কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ের সমন্বয় এবং ইসলামী দলগুলোর ঐক্য রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬