ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
ঈশ্বরগঞ্জে ম্যারাথন

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৪১ বার পঠিত

ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ৯ কিলোমিটার ম্যারাথনের আয়োজন করা হয়। ম্যারাথনের নামকরণ করা হয় মুক্তি দৌড়। ভোর সকাল ৬টায় চরনিখলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে আবার চরনিখলা স্কুলের সামনে এসে শেষ হয়।
ম্যারাথন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান। সঞ্চালনায় ছিলেন, আনোয়ারুল বারি সুমন। সকাল ৯টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক ইসহাক, সহ-সভাপতি শফিউল্লাহ সুমন, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব এবং দৈনিক দেশের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মো. ফয়সল আহম্মদ।
দৌড়ে অংশগ্রহণকারী সবাই ছিলেন অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। এবারের ম্যারাথনে ঈশ্বরগঞ্জ প্লাটিনাম ফিটনেস সেন্টারের সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মত। এটি ম্যারাথনকে আলাদা মাত্রা দিয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান বলেন,“গত ৩ বছর ধরে এই দিনে ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা হয়। তবে এ বছর বড় পরিসরে উন্মুক্ত আয়োজন করা হয়েছে। এতে সকলের উৎসাহ নিয়ে অংশগ্রহণ চোখে পড়ার মতো। সুস্বাস্থ্য ও সুন্দর জীবন গঠনে দৌড়ের বিকল্প নেই। প্রতিবছর এ ধারা অব্যাহত থাকলে সুস্থ একটি উপজেলা হিসেবে ঈশ্বরগঞ্জের নাম সুপরিচিত হবে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান বলেন,“ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের এমন চমৎকার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সুস্বাস্থ্য গঠনে এই ‘মুক্তি দৌড়’ একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আশা করি, আগামীতেও এমন সুস্থ ধারার আয়োজন অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:




















