ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

ঈশ্বরগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / ২৩৭ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক। বুধবার বিকেলে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ২০১৮ সালেও মনোনয়ন কিনেছিলেন বলেও নিশ্চিত করেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক।

ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সংসদ সদস্য হিসেবে প্রথম রাজনীতিতে আসেন। পরবর্তীতে ঈশ্বরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ঈশ্বরগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সদস্যসহ বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবসময় ময়মনসিংহ-৮ আসনে জনসাধারণের পাশে আছি। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে এই আসনের সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করবো। ২০১৮ সালেও আমি ধানের শীষে মনোনয়ন চেয়েছিলাম কিন্তু জোটের স্বার্থে পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি৷ এক প্রশ্নের জবাবে সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক
বলেন, ‘এই আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটি দলের সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হবো না। ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার দল আমাকে মনোনয়ন দিবে’।

তিনি সাংবাদিকদের কে আরো বলেন, ‘দলীয় মনোনয়ন যদি পাই, ইনশাআল্লাহ এই আসনের জনগণের সমর্থন পাবো ৷ আমি নির্বাচিত হলে এ আসনের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবো৷ বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় অধিক গুরুত্ব থাকবে। আমি সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী’।

তিনি বলেন , ‘দলের জন্য দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমের অংশীদার হিসাবে আমি ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে মনোনয়নের আশাবাদী’।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈশ্বরগঞ্জ আসনে মনোনয়ন প্রত্যাশী সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবির বিবেক

সর্বশেষ পরিমার্জন: ০৮:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫