ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চরাওহাটে রায়হান সিরাজীর পথসভা

রাসেল রানা, রংপুর প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৯ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ (গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকা) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রায়হান সিরাজী। এরই ধারাবাহিকতায় ৭ নং ওয়ার্ডের চরাওহাট বাজারে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করতে চাই। জনগণের ভোট ও সমর্থন পেলে রংপুর–১ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করা হবে। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও কৃষি উন্নয়ন হবে আমাদের অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বাজারের অবকাঠামো উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সংকট বিদ্যমান। এসব সমস্যা সমাধানে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পথসভায় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াদ মিয়া, সভাপতি, যুব বিভাগ, পশুরাম থানা; আব্দুল খালেক, ৭ নং ওয়ার্ডসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। তারা প্রার্থীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে রায়হান সিরাজীকে বিজয়ী করার আহ্বান জানান। পথসভা শেষে প্রার্থী বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চরাওহাটে রায়হান সিরাজীর পথসভা

সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬