ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
উলিপুরে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ৭৩ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নে উমানন্দ আব্দুর রহমানের বাড়িতে উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উরসে খাস ২০২৫ উপলক্ষে মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ রাকিবুল হাসান আনছারী। যুগ্ন মিশন সদস্য হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট পঞ্চগড় জেলা সভাপতি মাওঃ. মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন।
এ ছাড়াও জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি এটিএম জহুরুল ইসলাম, জাকের পার্টি জেলা যুব ওলামা ফ্রন্টের সিনিয়র সভাপতি মাও. রফিকুল ইসলাম, জাকের পার্টি জেলা যুবফ্রন্টের সভাপতি মশিউর রহমান চাঁদ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, জাকের পার্টি জেলা সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাজাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আরও পড়ুন:


















