ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উলিপুর উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উলিপুর উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাভলী বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. হাজেরা বেগম লাকি, পৌর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মোছা. রেশমা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উলিপুর উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card

জনপ্রিয়
12 September 2026

১৫০-পিস ইয়াবাসহ মির্জাপুরে সাবেক ইউপি সদস্য আটক

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উলিপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ পরিমার্জন : ০৭:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬