ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে

বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
News Title :
আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন ও সেরা ৪ চালককে সম্মাননা প্রদান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়ুক দ্রুত চিকিৎসায় রক্ষা পাক জীবন লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা
  • 🏠
  • ঢাকা বিভাগ, শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
  • জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

  • জবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পঠিত
জবি প্রতিনিধি:    বিশ্ববিদ্যালয়ের বাসে আসন নিয়ে বিরোধের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ও সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী সুজন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং স্বাধীন ২৪ নিউজের সাংবাদিক। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রক্টর কার্যালয়ে অভিযোগ দেন তিনি। তবে অভিযোগের পর অভিযুক্তদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান।
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন বাংলা বিভাগের শিহাব ও ব্যবস্থাপনা বিভাগের জুবায়ের।
ঘটনার বিবরণে জানা যায়, মিরপুর-১ থেকে বিশ্ববিদ্যালয়ের উত্তরণ-২ বাসে উঠে খালি আসনে বসেন সুজন। পরে বাংলা কলেজ মোড় থেকে বাসে ওঠেন শিহাব ও জুবায়ের। এ সময় তাঁরা সুজনকে আসন ছেড়ে দিতে বলেন। সুজন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের নির্দেশনার কথা উল্লেখ করে জানান, আগে বাসে উঠলে আগে আসনে বসার সুযোগ রয়েছে। বাসে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থীও তাঁর আসনে বসে থাকার পক্ষে মত দেন।
পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের কাছে পৌঁছালে আসন ছাড়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। সুজনের অভিযোগ, একপর্যায়ে শিহাব ও জুবায়ের তাঁকে মারধর করেন। এতে তিনি আহত ও রক্তাক্ত হন। পরে বিচার চেয়ে প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি।
ভুক্তভোগী সুজন জানান, নিয়মিত উত্তরণ-২ বাসে যাতায়াত করেন তিনি। সেদিন বাসে উঠে খালি আসনে বসার পর তাঁকে আসন ছেড়ে দিতে বলা হয়। পরিবহন প্রশাসকের নির্দেশনার কথা জানিয়ে আসন ছাড়তে অস্বীকৃতি জানালে তাঁকে হুমকি দেওয়া হয়। পরে ক্যাম্পাসের তৃতীয় ফটকের কাছে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার বিষয়ে জানতে গেলে উত্তরণ-২ বাসের সভাপতি হৃদয়ের সঙ্গেও অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা হয় বলে অভিযোগ উঠেছে। হৃদয়ের ভাষ্য, ঘটনার বিষয়ে কথা বলতে গেলে শিহাব ও জুবায়ের তাঁর ওপরও চড়াও হন। এ সময় তাঁরা বলেন, ‘ওকে মেরেছি, আপনি কী করবেন, পারলে করেন।’ এমনকি তাঁকে মারতে আসার মতো পরিস্থিতিও তৈরি করা হয় বলে অভিযোগ করেন হৃদয়।
অভিযোগের বিষয়ে শিহাব বলেন, ‘আমি তাকে আসন থেকে উঠতে বলেছিলাম, কিন্তু সে ওঠেনি। পরে বাস থামার পর আমরা তাকে আটকাই। সে নাশতা করতে যাবে বললে আমি রেগে গিয়ে তার গায়ে হাত তুলি।’
অন্যদিকে, জুবায়ের বলেন, বাস থামার পর তাঁরা সুজনকে আটকে কথা বলতে চান। সুজন নাশতা করতে যাওয়ার কথা বললে শিহাব তাঁর দিকে তেড়ে গিয়ে মারধর করেন।
অভিযোগের নিষ্পত্তি সমঝোতায়, উঠছে বিচার নিয়ে প্রশ্ন
মারধরের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মধ্যস্থতায় অভিযুক্তদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এমন অভিযোগের ক্ষেত্রে সমঝোতাই যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের মতে, ক্যাম্পাসে মারধর, হেনস্তা কিংবা র‍্যাগিংয়ের অভিযোগ উঠলে সেগুলোর যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। কেবল আপসের মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি হলে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে। প্রক্টর স্যার যে ব্যবস্থা নেবেন, আমরা তার পক্ষেই থাকব। আমি চাই, এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হোক।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘আপাতত আমরা তাদের মধ্যে মীমাংসা করে দিয়েছি। আবারও অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের বাসে আসন নিয়ে এ ধরনের বিরোধ এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে, জানতে চাইলে প্রক্টর জানান, এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর : জবি প্রতিনিধি
এ জাতীয় আরও খবর

শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসড়ক পরিষ্কার ও আলপনা আঁকা

পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ

বালিয়াকান্দি-মধুখালী সড়কে বেহাল দশা, খানাখন্দে ভরপুর

টঙ্গীতে সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: নীলফামারীতে নিরাপদ সড়ক দিবস পালিত

লোহাগড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, নিয়মিত হাত ধোয়ার আহ্বান জেলা প্রশাসকের

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়কের কয়েক লাখ টাকার সরকারি গাছ উধাও, তদন্তের দাবি

চিরিরবন্দরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান নিহত

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬