ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

উলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি ইটভাটা বন্ধ ঘোষণা

শাহজাহান খন্দকা, উলিপুর (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৯২ বার পঠিত
কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা করার অপরাধে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে  উপজেলার তবকপুর ইউনিয়নে এম আর বি ব্রিকস এবং এম এস বি ব্রিকস নামক ইটভাটা দুটির স্থাপনা ভেঙ্গে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা । এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,স্থানীয় থানা পুলিশ,আনসার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি ইটভাটা বন্ধ ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ১০:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫