ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
উলিপুর অসময়ে নদী ভাঙ্গন বিপাকে নদীর পাড়ের মানুষজন

মোঃ শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৪২ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী এলাকার মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসূলপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে ৭০ বিঘা ফসলি জমি, গ্রামীণ সড়ক ও সাতটি বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙনের কারণে হুমকিতে রয়েছে রসূলপুর মার্কাজ জামে মসজিদ, রসূলপুর আলহাজ্ব রোস্তম আলী নূরাণী হাফিজিয়া মাদরাসা, রসূলপুর ঈদগাহ মাঠসহ বসত বাড়িঘর।
এলাকা বাসি জানায়, কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার বেগমগঞ্জ, সাহেবের আলগা ও হাতিয়া ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ। বছরের পর বছর নদীভাঙনে কৃষিজমি, ঘরবাড়ি হারিয়ে অনেকেই অসহায় দিন কাটাচ্ছেন। এতদিন ভাঙন হতো বর্ষা মৌসুমে। তবে এখন নদী ভাঙছে শুষ্ক মৌসুমে। নদীতে পানির স্রোত নেই, অথচ পাড় ভাঙন চলছে।
ভাঙনকবলিত রসূলপুর এলাকার মিজানুর রহমান, নায়েব আলী, সাহেব আলী, হেলাল উদ্দিন, আব্দুর রশিদ, রায়হান মিয়া, নুর আলমসহ অনেকের অভিযোগ, বিভিন্ন সময় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর দিক পরিবর্তন হয়েছে। ফলে অসময়ে নদী ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। এভাবে ভাঙন চলতে থাকলে একদিন বেগমগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, গত তিনদিনে আমার বাড়িসহ সাত জনের বাড়ি ও প্রায় শত বিঘা জমি ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন শুকনো মৌসুম, এই সময়ে ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিৎ বলে দাবি করেন তিনি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করে ৫০০ জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন:


















