ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নাচোলে শিক্ষা ও দক্ষ বাংলাদেশ বিনির্মানে
এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৪২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের নিয়ে শিক্ষা ও দক্ষবাংলাদেশ বিনির্মানে এআই ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ ২০ জুন শুক্রবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) নাচোলের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিআরসিইর সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও র্যাপেটিয়ার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।
মূল প্রবন্ধক তাঁর উপস্থাপনায় বলেন, এআই ব্যবহার করে মানুষ সহজেই তার কাংখিত প্রয়োজন(প্রশ্নের উত্তর) পেতে পারেন। কিন্তু এআই এর ব্যবহার মানুষের কল্যানে ব্যবহার করা প্রয়োজন। এদিকে ইন্টারনেট বা সাইবার জগতের কোনো সীমানা নেই। তাই সাইবার অপরাধের ভয়াবহতাও অনেক। বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো স্থানে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশ নিজেদের ডিজিটাল হিসেবে ঘোষণা দিলেও সাইবার নিরাপত্তায় অনেক পিছিয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, মূলত ইন্টারনেট জগতের কোনো বর্ডার (সীমানা) নেই এবং এখানে কারও একক মালিকানাও নেই। পুরো পৃথিবী এক। সুতরাং বিশ্বব্যাপী সাইবার অপরাধের ভয়াবহতা ব্যাপক। তাই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি খুব গুরুত্বপুর্ণ।
আরও পড়ুন:






















