ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:   ​কচুয়ায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখা। পরীক্ষার কেন্দ্রগুলোতে আগত অভিভাবকদের জন্য বসার স্থান নির্ধারণ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণের মতো মানবিক কর্মসূচি পালন করেছে দলটি।
​দলীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম-এর নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কচুয়া উপজেলা শাখা ও কলেজ শাখা।
​সরেজমিনে দেখা যায়, তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে আসা অভিভাবকদের ভোগান্তি কমাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে অস্থায়ী বসার স্থান তৈরি করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তৃষ্ণা মেটাতে বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ পানি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এমন মানবিক কাজে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।
​উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমের তদারকি করছেন। সার্বিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “পরীক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। আমরা চেয়েছি পরীক্ষার দিনগুলোতে তারা যেন কিছুটা স্বস্তি পান।”
​তিনি আরও বলেন, “পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জন্য আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।” এছাড়া, তিনি এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের মেধার যথাযথ মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করে শুভকামনা জানান।
​এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন জনবান্ধব কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

Share this news as a Photo Card

13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কচুয়া উপজেলা বিএনপির সভাপতি

সর্বশেষ পরিমার্জন : ০২:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬