ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
কাউখালীতে উপজেলা বিএনপির বর্ধিত সভায় কাজী রওনাকুল ইসলাম টিপু
এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১৭ বছর আন্দোলন করে আজ কথা বলার সুযোগ পেয়েছি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১০৫ বার পঠিত

এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠানর জন্য ১৭ বছর ধরে আন্দোলন করেছিলাম। আজ খোলামেলা কথা বলার সুযোগ পেয়েছি। বিশ্বে উত্তর কোরিয়ার পরে ১ম অত্যাচারী সরকার ছিল শেখ হাসিনা সরকার। কথাগুলো বলছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। তিনি গতকাল রবিবার কাউখালী উপজেলার বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলার উত্তর বাজারের বালুর মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপি হতে উপজেলা বিএনপির সকল পর্যায়ের সমন্বয়ে বর্ধিত সভায় উপজেলা বিএনপি আহবায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু, বিএনপির কেন্দ্রীয় নেত্রী এলিজা জামান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুব দলের সাবেক পল্লী উন্নয়ন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, জেলা বিএনপির নেতা শেখ হাসানুল কবির লীন প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় এ উপজেলায় আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দসহ ৪৫টি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বিএনপি’র নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, ১৭ বছরের জুলুম নির্যাতন অতিবাহিত করার পর এখন সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, আগামী নির্বাচনে তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল অঙ্গ সংগঠ ও দলের কমিটির নেতা নির্বাচন করতে হবে।এ সময় বিএনপি নেতারা আরো বলেন হেলমেট বাহিনী এখন একটি দলের সেজে বিএনপি’র বিরুদ্ধে কথা বলছে।তবে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে কোন লাভ হবে না কারণ বিএনপি জনগণের দল, বিএনপির জনগণের সেবক, বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটপাটে বিশ্বাস করে না। বিএনপি সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করতে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনায় বিশ্বাস করে।
এ সময় প্রধান বক্তা কাউখালীর বিএনপি ও অঙ্গ সংগঠন শক্তিশালী সংগঠন হিসাবে ঘোষণা করেন। তৃণমূলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানান।
আরও পড়ুন:


















