ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
এনজিও কর্মীর বিরুদ্ধে ঋণ সংক্রান্ত অসন্তোষ

পিরোজপুর অফিস :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪ বার পঠিত

পিরোজপুর জেলা শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মীর সঙ্গে ঋণ সংক্রান্ত বিষয়ে মতবিরোধের অভিযোগ উঠেছে। এতে কয়েকজন গ্রাহক অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সদর হাসপাতাল সড়কের শেখবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারীদের দাবি, তারা নিয়মিত কিস্তি পরিশোধ করলেও নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছেন। এ সময় গ্রাহকদের সঙ্গে মাঠকর্মীর কথাকাটাকাটি হয়। পরে সংস্থার অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি সামাল দেন। ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, দীর্ঘদিন কিস্তি নিয়মিত পরিশোধ করার পরও ঋণ অনুমোদনে জটিলতা তৈরি হওয়ায় তারা আর্থিক সমস্যায় পড়েছেন। তাদের অভিযোগ, বিষয়টি পরিবারেও প্রভাব ফেলছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত এনজিও কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। আশা ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মো. বাবুল হোসেন জানান, গ্রাহকদের উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
আরও পড়ুন:



















