ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

এপিএসসির উপদেষ্টা ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

নাগরিকভাবনা ডেস্ক:   এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। পুলিশ ক্রীড়া ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকপত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পুলিশ ক্রীড়ায় তার অবদানের প্রশংসা করা হয়েছে।

উপদেষ্টা হিসেবে শামীমা পারভীন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

আন্তর্জাতিক এ দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

এপিএসসির উপদেষ্টা ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন

সর্বশেষ পরিমার্জন : ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬