ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
হোমনা-তিতাস আসন পুনর্বহালে এপিএস মতিন খান
এপিএস মতিন খানের নেতৃত্বে আনন্দ মিছিল

মো. আইয়ুব আলী, হোমনা কুমিল্লা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসন পূনর্বহাল করায় হোমনা- তিতাসে এপিএস এমএ মতিন খানের নেতৃত্বে গাড়ি বহর নিয়ে আনন্দ মিছিল করা হয়েছে । মিছিলটি তিতাসের কড়িকান্দি থেকে শুরু হয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শনিবার ১২ টার দিকে সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জহিরুল হক জহরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ও (অব:) সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
বক্তব্য রাখেন তিতাস উপজেলার বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক , যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম যদু মোল্লা, ফারুক চেয়ারম্যান,হোমনা উপজেলা বিএনপির নেতা নাজমা হক, নেতা হারুন অর রশিদ, দুলাল মিয়া,জহিরুল ইসলাম চেয়ারম্যান, মোক্তার হোসেন,সাবেক কাউন্সিলর সিরাজ মিয়া , উপজেলা যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন সরকার ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাইম সরকার প্রমুখ। এ সময় হোমনা- তিতাস উপজেলার বিএনপির বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


















