ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
এয়ারগানের গুলিতে যুবক আহত ও আটক-৩

মোঃ মোস্তাফিজুর রহমান রতন
- সর্বশেষ পরিমার্জন: ০৮:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ৫৬ বার পঠিত

নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়া এয়ারগানের গুলিতে রিপন কাজী (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। এঘটনায় তিন পাখি শিকারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই এলাকার আনসার কাজীর ছেলে। আটককৃতরা হলেন, একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের তিন যুবক মৃত আব্দুল আলীমের ছেলে জাহিদ (২৫), আব্দুল জলিলের ছেলে সামাউন (৩০), একরাম আলীর ছেলে আশরাফুল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন যুবক রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিল। এ সময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটের ডান পাশে গুলি করে।
পরবর্তীতে আহত রিপন কাজীকে স্বজনরা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়। এবিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলামের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি ।
আরও পড়ুন:
মোঃ মোস্তাফিজুর রহমান রতন


















