ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
নাঙ্গলকোটের পেরিয়া মাধ্যমিক বিদ্যালয়
এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ৫ বার পঠিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিদায় অনুষ্ঠান, দোয়া মাহফিল ও ২০২৬সালে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা পূর্ব ছাত্রদল সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি আব্দুল হান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।
মাষ্টার মমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এম এস দোহা, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, মাষ্টার আব্দুল বারেক মজুমদার, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু বাহার মজুমদার, বিএনপি নেতা আমিনুল ইসলাম ভুট্টো, অভিভাবক সদস্য জামাল হোসেন, মাষ্টার সাইফুল ইসলাম, উত্তর শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাষ্টার জসিম উদ্দিন, যুবদল নেতা সাইফ উদ্দিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সাবেক সদস্য মনোয়ার মাহমুদ মিলন, যুবদল নেতা কবির হোসেন, আমিনুল ইসলাম, মাঈন উদ্দিন, আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান মনু, ছাত্রদল নেতা খলিলুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজী।
আরও পড়ুন:
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:



















