সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি সংলগ্ন মহাসড়কে সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় জনসাধারণের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা দাবি করেন, বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাস দমনে তার কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন বলেন, লোহাজুরির একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল একজন সৎ, সাহসী ও দক্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি এর তীব্র নিন্দা জানান।যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু বলেন, ওসির কঠোর অবস্থানের কারণে অপরাধীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। অতীতে যারা থানাকেন্দ্রিক দালালি করত, তারা এখন তা করতে না পেরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল বলেন, বর্তমান ওসি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নীতি অনুসরণ করছেন। তিনি অভিযোগ করেন, থানায় জিডি বা অভিযোগ গ্রহণে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অর্থ নেওয়ার কোনো অভিযোগ নেই। এছাড়া যেকোনো অপরাধের খবর পেলেই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন বলেও উল্লেখ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সভাপতি তসরিফুল হাসিব এবং ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।মানববন্ধন থেকে বক্তারা ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নাঈম ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ) 


















