ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
এনসিপি নেতাসহ ৫-জনের বিরুদ্ধে মামলা

যুবককে জিম্মি করে টাকা-মোবাইল-কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

সাদিকুল ইসলাম, বগুড়া:   বগুড়া শহরে এক যুবককে জিম্মি করে মারধর, নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আশরাফুল ইসলাম (৩০) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আশরাফুল ইসলাম জানান, তিনি ইসলামী ব্যাংক পিএলসি, নওগাঁ শাখায় কর্মরত। শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বেতনের টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনমাথা রেলগেট এলাকায় সিএনজি পরিবর্তনের পর ফ্লাইওভারের নিচে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন তার গতিরোধ করে।
লিখিত অভিযোগ অনুযায়ী, এনসিপি নেতা শওকত ইমরান (২৮) ও অজ্ঞাতনামা আরও চারজন জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও ছুরির ভয় দেখিয়ে মানিব্যাগে থাকা ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের একটি এটিএম কার্ড এবং তিনটি মোবাইল সিম ছিনিয়ে নেয়।
এছাড়া অভিযুক্তরা নিজেদের ইচ্ছামতো একটি জবানবন্দি ভিডিও ধারণ করে এবং এক দিনের মধ্যে একটি বিকাশ নম্বরে আরও ২০ হাজার টাকা পাঠানোর জন্য হুমকি দেয়। টাকা না দিলে তাকে হ-ত্যা-র হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সাক্ষী হিসেবে সেতু (৩৬) ও পলাশ (৪৭)-এর নাম উল্লেখ করেছেন অভিযোগকারী।
ভুক্তভোগী আশরাফুল ইসলাম অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

এনসিপি নেতাসহ ৫-জনের বিরুদ্ধে মামলা

যুবককে জিম্মি করে টাকা-মোবাইল-কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০২:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬