কক্সবাজারের টেকনাফে বিপুল দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৮৭ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।তবে জড়িত কাউকে আটক করতে পারেনি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেদায়িত্বপূর্ণ একালাসমূহে নিয়মিত অভিযান করছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নস্থ মৌলভীপাড়া এলাকায় অভিযান করে নৌবাহিনী। অভিযানকালে মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১ রাউন্ড পিস্তলের গুলি, ১টি দেশিয় শটগান, ৫ রাউন্ড শটগানের গুলি ও ৯টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছ বলে জানান।


















