ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ১২ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারের থানা হেফাজতে যুবক মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ করতে আদালতের নির্দেশ

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া থানা হেফাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় থানার তৎকালীন ওসি সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত।রোববার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালত এ আদেশ দেন।
আদালতে এই মামলার আবেদন করেন নিহত দূর্জয় চৌধুরীর পিতা কমল চৌধুরী।বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক।মামলার আসামিরা হলেন, চকরিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম,চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানম,থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মো.হানিফ মিয়া,পুলিশ কনস্টেবল মোহাম্মদ মহিউদ্দীন, ইসরাক হোসেন, সহকারি শিক্ষক মোঃ জসীম উদ্দিন,মোস্তফা কামাল, অফিস সহায়ক মো. পারভেজ, নৈশ প্রহরী নুর মোহাম্মদ সহ অজ্ঞাতনামা ৪-৫ জন।
কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের আইনজীবী বিশ্বজিৎ ভৌমিক বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে ৯ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। মামলার অভিযোগের বিষয়ে আদালতে শুনানি শেষে মামলাটি রুজু করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলা রুজু করে আগামী ২১ সেপ্টেম্বর আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য গত ২১ আগস্ট চকরিয়া থানা হেফাজতে দুর্জয় চৌধুরীর মৃত্যু হয়।
আরও পড়ুন:


















