ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
নাগরিক ভাবনা ॥ Nagorik Bhabna
  • 🏠
  • জাতীয়
    • শীর্ষ খবর
    • রাজনীতি
    • বিবিধ
      • দুর্ভোগ-ভোগান্তি
      • আইন ও আদালত
      • খবর বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ
      • বিভাগীয় খবর
        • খুলনা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • ঢাকা বিভাগ
        • বরিশাল বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • রংপুর বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • সিলেট বিভাগ
  • রূপসী বাংলা
  • বহির্বিশ্ব
  • খোলা জানালা
    • মুক্তমত
    • মহাশয়, জানেন তো ঘটনাটা!
    • ডাক হরকরা
    • পিয়াসের ডায়েরি থেকে …
    • প্রিয় মুখ
  • খেলার মাঠ
  • বিনোদন পাড়া
  • সাপ্তাহিক আয়োজন
    • অর্থনীতি ও বাণিজ্যের হালহকিকত
    • কর্ম-কর্মস্থল-কর্মসংস্থান
    • কৃষি ও কৃষক
    • গৃহিণীর রসুইঘর-ঘরসজ্জা
    • তথ্য-প্রযুক্তিতে বিজ্ঞান
    • ধর্ম-সংস্কৃতি ও ইতিহাস
    • নগর জীবন
    • ভ্রমণ ও পর্যটন
    • যাপিত জীবনে স্বাস্থ্য
    • শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষাঙ্গন
    • সাহিত্য ভাবনা
  • নাগরিক টুকিটাকি
    • আমাদের সম্পর্কে জানুন
      • পরিবারের সহকর্মীবৃন্দ
      • নাগরিকে যুক্ত হতে নির্দেশনা
    • নাগরিক পরিচিতি
      • ই-নাগরিক ভাবনা
      • নাগরিক মাল্টিমিডিয়া
      • সোশ্যাল মিডিয়ায় নাগরিক
      • নাগরিক মার্ট
      • নাগরিক শেল্টার
    • আরো দেখুন
      • এ্যান্ড্রয়ডে ডাউনলোড করুন ‘নাগরিক এ্যাপস’
      • লেখা পাঠান নাগরিকে
  • ই-নাগরিক ভাবনা
  • নাগরিক মাল্টিমিডিয়া
  • নাগরিক পরিবার
  • প্রতিনিধি হতে নির্দেশনা
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
  • 🏠
  • চট্টগ্রাম বিভাগ, রূপসী বাংলা
  • কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড:ধ্বংসস্তুপে ১০দিনপর মিললো শিক্ষিকা মুক্তার দেহাবশেষ: নিহত বেড়ে-১১

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড:ধ্বংসস্তুপে ১০দিনপর মিললো শিক্ষিকা মুক্তার দেহাবশেষ: নিহত বেড়ে-১১

  • নাগরিক ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ পরিমার্জন : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার

রিসোর্ট থেকে নেমে দুই বান্ধবী সমুদ্রসৈকতে হাঁটতে বের হয়েছিলেন। তখন রিসোর্টের কক্ষে ঘুমিয়ে ছিলেন স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা। ভোরের সেই মুহূর্তে কে জানত, তাঁদের এই সামান্য বিচ্ছেদই হয়ে উঠবে এক ভয়াবহ ট্র্যাজেডির গল্প! আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়া রিসোর্ট থেকে দুই বান্ধবী ফিরে গেলেও আর ফেরা হয়নি মুক্তার।টানা ১০ দিন নিখোঁজ থাকার পর অবশেষে কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তার দেহাবশেষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) কয়েক ঘণ্টার তল্লাশি শেষে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় মরদেহটি ছিল অনেকটা কঙ্কালসদৃশ। গলায় থাকা লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করেন স্বামী দেওয়ান ফয়সাল।এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। একে একে ১০ জনের পরিচয় শনাক্ত ও মরদেহ হস্তান্তরের পরও যে অপেক্ষার অবসান হচ্ছিল না, মুক্তার দেহাবশেষ উদ্ধারের মধ্য দিয়ে সেই অপেক্ষার করুণ পরিণতি সামনে এল।সোমবার রাতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আগুনে পুড়ে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত হওয়ার তথ্য সামনে আসে। কিন্তু তাঁদের মধ্যে ছিলেন না নিখোঁজ স্কুলশিক্ষিকা মুক্তা। ওই ১০ জনের নমুনার সঙ্গে মুক্তার স্বজনদের ডিএনএর মিল না পাওয়ায় তাঁর সন্ধান নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।এরপর মঙ্গলবার সকালে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন পুড়ে যাওয়া রিসোর্টটিতে আবারও তল্লাশি শুরু করে পুলিশ। ধ্বংসস্তূপের ঝুঁকিপূর্ণ অংশের পাশাপাশি আশপাশের নালা ও ঝোপঝাড়েও চলে অনুসন্ধান। কয়েক ঘণ্টার অভিযানের পর উদ্ধার হয় মুক্তার দেহাবশেষ।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে ডিএনএ পরীক্ষার অনানুষ্ঠানিক তথ্য থেকে একজনের পরিচয় শনাক্ত না হওয়ার বিষয়টি জানা যায়। এরপর মঙ্গলবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু করে পুলিশ।
ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন নাসরিন আক্তার মুক্তা। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজার বেড়াতে এসে তাঁরা উঠেছিলেন শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে।সূত্রের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের দিন ভোরে মুক্তার দুই বান্ধবী সমুদ্রসৈকতে হাঁটতে বের হন। মুক্তা তখন রিসোর্টের কক্ষে ঘুমিয়ে ছিলেন। বাইরে থাকায় দুই বান্ধবী প্রাণে বেঁচে গেলেও আগুনের মধ্যে আটকা পড়ে আর বের হতে পারেননি মুক্তা।এরপর থেকে তাঁর স্বজনদের অপেক্ষা, খোঁজাখুঁজি আর অনিশ্চয়তা। ১০ দিন পর সেই অপেক্ষার অবসান হলেও তা ফিরিয়ে দিতে পারেনি প্রিয় মানুষটিকে। গলার একটি লকেটই শেষ পর্যন্ত স্বামীর কাছে স্ত্রীকে চেনার সূত্র হয়ে ওঠে।
মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।মুক্তার দেহাবশেষ উদ্ধারের দিনই ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়া আগের ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গের হিমঘর থেকে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।নিহত ১০ জনের মধ্যে ঢাকার দুটি পরিবারের সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে একটি পরিবারের চারজন এবং অন্য পরিবারের ছয়জন।
চার সদস্যের পরিবারটির সদস্যরা হলেন শ্যামলীতে অবস্থিত গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।অন্য পরিবারের নিহতরা হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), তাঁর কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তাঁরা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় বসবাস করতেন।নাফিস তেহামি ‘জেরিফ’ নামেও পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৌলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস বিষয়ে পড়াশোনা করতেন। লায়লা জাহান নাবিলা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করে স্বজনদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করে।
ইনানীর পাটুয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একে একে উদ্ধার হয় ১০ জনের মরদেহ। কিন্তু নিখোঁজ মুক্তার সন্ধান না মেলায় তাঁর স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছিল।অবশেষে ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার হলো তাঁর দেহাবশেষ। গলার লকেট দেখে স্বামীর শনাক্তকরণ! করুণ পরিণতি যেন আগুনের ঘটনায় হারিয়ে যাওয়া ১১টি জীবনের শোককে আরও গভীর শোকাতুর করে তুলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
সম্পর্কিত খবর :
এ জাতীয় আরও খবর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

আদমদীঘিতে ২ জন মাদকসহ গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

চরলহনীয়া নৌকাঘাটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে এলাকাবাসী

‎শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক আটক

মহেশপুর ও জীবননগর সীমান্তে ভারতীয় সিরাপ, ওষুধ ও কীটনাশক জব্দ

দেবিদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন

জনপ্রিয়

মধ্যরাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল নিয়ে নাইটগার্ড 

রুস্তমপুর পশুর হাটে ৫০০ টাকার খাজনা আদায় হচ্ছে ৮০০ টাকা, মনিটরিং টিমের কাছে অভিযোগের সত্যতা

চৌদ্দ বছরে চৌদ্দ ফুটের দুর্গা, ময়মনসিংহের সবচেয়ে বড় প্রতিমার দাবি উযুসের

দুবাই প্রবাসী শাকিলের হাত ধরে ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সর্বশেষ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড:ধ্বংসস্তুপে ১০দিনপর মিললো শিক্ষিকা মুক্তার দেহাবশেষ: নিহত বেড়ে-১১

আদমদীঘিতে ২ জন মাদকসহ গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

চরলহনীয়া নৌকাঘাটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে এলাকাবাসী

‎শাজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক আটক

দৈনিক নাগরিক ভাবনা
শেখ রিফান আহমেদ ভারপ্রাপ্ত সম্পাদক
উপদেষ্টা সম্পাদক: সৈয়দ সফি উপদেষ্টা ও প্রকাশক: আফরোজা সিদ্দিকা
দৈনিক নাগরিক ভাবনা
🏠 ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ☎️ 09649-230220 || 📱 01915-708187 || ✉️ info.nagorikvabna@gmail.com || 🌐 NagorikBhabna.com || ⓕ ◎ 𝕏 ▶️ @NagorikBhabna

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড:ধ্বংসস্তুপে ১০দিনপর মিললো শিক্ষিকা মুক্তার দেহাবশেষ: নিহত বেড়ে-১১

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬