
আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে একটি বার্মিজ চাকুসহ সাজিদুল ইসলাম সাজিদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাজিদুল ইসলাম উপজেলার ফুলদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ফুলদিঘী মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বগুড়া জেলা পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এ আটকের ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা (নম্বর ৩১, তারিখ ২৬/১০/২০২৬) দায়ের করে আটক সাজিদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 











