ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে সার পাচারকালে ৩শত বস্তা ইউরিয়া সার জব্দ:৫০ হাজার টাকা জরিমানা

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে ইউরিয়া সার পরিবহনকালে ৩০০ বস্তা (১৫ মেট্রিক টন) সার জব্দ করেছে ৩০ বিজিবি ও উপজেলা কৃষি দপ্তর।
এ সময় অপরাধে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় বিজিবি ও উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।​অভিযান সূত্রে জানা যায়, সার চোরাচালান ও অবৈধ পরিবহন রোধে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালানো হয়।
এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিবহনকালে ১৫ মেট্রিক টন ইউরিয়া সার ভর্তি একটি যান আটক করা হয়েছে।​ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট / মোবাইল কোর্ট ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অবৈধভাবে সার পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করেন।​
একই সাথে জব্দকৃত ৩০০ বস্তা ইউরিয়া সার সরকারি বিধি মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা ও বিজিবি সদস্যদের নির্দেশ প্রদান করা হয়।​উপজেলা কৃষি বিভাগ জানায়, সার সংকট কৃত্রিমভাবে তৈরি করা বা অবৈধভাবে পাচারের যেকোনো চেষ্টা রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের এ ধরনের তদারকি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

যানজট ও দূষণ কমাতে পরিবেশবান্ধব যাতায়াতের আহ্বান

21 September 2026

ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কক্সবাজারে সার পাচারকালে ৩শত বস্তা ইউরিয়া সার জব্দ:৫০ হাজার টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৬:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬