ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ কারবারী আটক

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৮৬ বার পঠিত
কক্সবাজারের উখিয়ায় ফের ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র পালংখালী বিওপি’র সদস্যরা।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালংখালীর পশ্চিম আঞ্জুমানপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত যুবক পালংখালীর নলবুনিয়া এলাকার মৃত আমিরুজ্জামানের ছেলে মোহাম্মদ কাউছার (২৮)।বিষয়টি নিশ্চিত করে বিজিবির’ উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীন পিএসসি জানান, সীমান্তে মাদকের গতি বেড়ে যাওয়ায় বিজিবি টহল জোরদার করেছে।তার ন্যায় আঞ্জুমানপাড়ার ১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে অবস্থানকালে মিয়ানমার দিক থেকে সন্দেহজনকভাবে প্রবেশ করতে দেখা যায় এক যুবককে। বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে আটক করা হয় তাকে।তল্লাশিতে তার গায়ে প্যাঁচানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও একটি ধারালো দা উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, মিয়ানমার সীমান্ত থেকে নিয়মিত ছোট-বড় চালান দেশে প্রবেশ করছে। সীমান্তবর্তী কয়েকটি গ্রাম ইতিমধ্যে মাদকচক্রের নিরাপদ রুটে পরিণত হয়েছে। প্রভাবশালী কারবারিরা রাজনৈতিক ও প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় এই সিন্ডিকেট পরিচালিত হলেও ধরা পড়ছে কেবল বাহকেরা।সচেতন মহলের দাবী, আটককৃত যুবককে শুধু মামলায় চালান না দিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তাহলেই সিন্ডিকেটের আসল হোতা, অর্থদাতা ও সীমান্তপারের মাদক নেটওয়ার্কের নাম বেরিয়ে আসবে। অন্যথায়, পাচারকারীরা ধরা পড়বে, অথচ মাদকের বড় কারবারিরা থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ কারবারী আটক

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫