ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কক্সবাজার-৪ আসনে ৫ সংসদ সদস্য প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল

শ.ম.গফুর,কক্সবাজার :
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ৯৯ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে মনোনয়ন জমাদানের শেষ দিন পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা পৃথক ভাবে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপি’র সভাপতি, সাবেক হুইপ ও সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জেলা আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী। এছাড়াও এনডিএম’র প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল হক মনোনয়ন দাখিল করেন।মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উখিয়া ও টেকনাফ এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে। মনোনয়ন জমা দিতে এসে প্রার্থীদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল।রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী মধ্যকার সময়ে। এরপর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজার-৪ আসনে ৫ সংসদ সদস্য প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫