ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
কটিয়াদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদীর বুকে জালের বাঁধ,বিপাকে গরিব জেলেরা

নাঈম ইসলাম,কটিয়াদী(কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১১২ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পুরাতন ব্রম্মপুত্র নদীতে বাঁশ ও জাল দিয়ে নদীতে প্রস্থভাবে বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। মাছ না পেয়ে বিপাকে পড়েছেন গরিব জেলেরা।
গত কিছুদিন ধরে এভাবে মাছ শিকার করা হলেও প্রশাসনের কোনো নজরদারি নেই বলে এলাকাবাসীর অভিযোগ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রবাহমান জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। জলাশয়ে পানিপ্রবাহ ও মাছের চলাচল স্বাভাবিক রাখতে হবে। বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু সরেজমিনে দেখা যায়,পুরাতন ব্রহ্মপুত্র নদীতে এখন পানি তুলনামূলক অনেক কম।কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নধীন চরপুক্ষিয়া গ্রামের মৃধা বাড়ি ঘাট থেকে লোহাজুরী ইউনিয়নধীন পূর্বাচর(চকবাজার)সংলগ্ন স্থানে নদীতে বাঁশ ও জাল দিয়ে প্রস্থভাবে জালের বাঁধ দেওয়া হয়েছে।নদীর এ পাশ থেকে ওপাশ পর্যন্ত একটি নির্দিষ্ট দূরুত্বে জাল দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয়েছে। এসব ফাঁদে মাছ এসে আটকে যায়। প্রতিদিন তিন থেকে চারবার মাছ আহরণ করা হচ্ছে এ বাঁধ থেকে।
স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ সিয়াম বলেন,কিছু অসাধু ব্যাক্তি মিলে এ বাঁধটি দিয়েছেন। বাঁধ দেওয়ার পর আর খুব একটা খরচ ও কষ্ট করতে হয় না তাদের। নৌকা নিয়ে বসে থেকেই মাছ পাওয়া যায়।ফলে সাধারন জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলাম বলেন, নদীতে জাল দিয়ে বাঁধ দেওয়ার কোন সুযোগ নেই। বাঁধ দেওয়া দন্ডনীয় অপরাধ,যে বা যারা বাঁধ দিয়েছে তাদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা নিচ্ছি।


















