ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় বিধবা নারীর মৃত্যু

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় অন্তরা আক্তার (২৭) নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে।

বোধবার (২৯ জুলাই) বেলা ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক আচমিতা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে কটিয়াদী গামী সিএনজিকে ভৈরব থেকে আসা অজ্ঞাতনামা দ্রুত গতির পিকআপ গাড়ী চাপ দিলে সিএনজির ডান পাশে বসে থাকা অন্তরার মাথা বাহিরে থাকায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে এই সিএনজি দিয়েই কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত অন্তরা পাশ্ববর্তী নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলা চর-গোহালবাড়িয়া এলাকার মৃত জিল্লুর রহমানের স্ত্রী।
উল্লেখ্য যে, নিহত অন্তরা আক্তারের স্বামী মৃত জিল্লুর রহমান গত মে” মাসে নিখোঁজের চার দিন পর ১৮ই মে সোমবার সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ জানান, অজ্ঞাতনামা একটি পিকাপের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। পিকাপটি সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

30 July 2026

শাজাহানপুরে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় বিধবা নারীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১২:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬