ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কয়রায় জলবায়ু সহিষ্ণু ঘর পেল অসহায় ৯৪ পরিবার

ফরহাদ হোসেন, কয়রা (খুলনা)
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৭৭ বার পঠিত

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 113.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

উপকূলীয় উপজেলা কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অসহায় ও গৃহহীন পরিবারগুলো কে মানবিক সহায়তা দিতে নির্মিত জলবায়ু সহিষ্ণু ঘর হস্তান্তর করা হয়েছে। এতে করে কয়রার ৯৪ টি পরিবার পেয়েছে নিরাপদ ও স্থায়ী আশ্রয়, যা তাদের জীবনে নতুন আশার আলো ছড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্পের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঘর হস্তান্তরের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, এসময় উপস্থিত ছিলেন, জাগরনী চক্রের পরিচালক (মাইক্রোফাইন্যন্স) মোঃ আজিজুল হক,সহকারি প্রকল্প পরিচালক মোজাম্মেল হক,সাতক্ষীরা জোনাল ম্যানেজার আজাদুল রহমান, প্রকল্প সমন্বয়কারি মোঃ ইউসুফ আলী, ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম, ইউপি সদস্য নুর ইসলাম খোকা, মাসুম বিল্লাহ মিন্টু প্রমুখ।
ইউপি সদস্য নূর ইসলাম খোকা বলেন, উপকূলের দুর্যোগপ্রবণ এলাকা কয়রায় বারবার মানুষ প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ধরনের জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণের উদ্যোগ বাস্তবিকই সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এই ধরনের প্রকল্প কয়রায় কার্যকারী ভূমিকা পালন করবে বলে তিনি যানান ।
ঘর পেয়ে ষাটোর্ধ ইউসুফ আলী বিশ্বাস আবেগে আপ্লুত হয়ে বলেন, ঝড়ে আমার ঘর ভেঙে গিয়েছিল অনেক কষ্ট করে স্ত্রী পরিবার নিয়ে বসবাস করতাম । এখন আমার মাথার উপর ছাঁদ আছে ঘূর্ণিঝড় আসলেও ভয় নাই।বাঁধ ভেঙে পানি আসলে আগে ঘর ছেড়ে উঁচু যায়গায় যেতাম, কিন্তু এখন থেকে নিজের ঘেরই থাকতে পারবো।
জাগরনী চক্র ফাউন্ডেশনের পরিচালক,মোঃ আজিজুল হক বলেন, কয়রার অসহায় দরিদ্র মানুষ যাদের ঘর ঝড়-জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছিল তাদের থেকে বাছাই করে ৯৪ টি পরিবারকে এই ঘর প্রদান করা হয়েছে।
জলবায়ু সহিষ্ণু প্রতিটি ঘর ঘূর্ণিঝড় ও ঝলোচ্ছ্বাস মোকাবেলায় উপযোগী করে তৈরি করা হয়েছে। যেখানে উঁচু প্লাটফর্ম, শক্ত কনক্রিটের ভিত্তি, কনক্রিটের ছাঁদ ও সুরক্ষিত জানালা দরজা, একটি করে টয়লেট ও সুপেয় পানির ব্যাবস্থা রয়েছে। এছাড়াও ৩৭৫ টি পরিবারকে ছাগল পালনের জন্য ঘর নির্মান, ৩৪৬ পরিবারকে কাঁকড়া চাষের জন্য নগদ অর্থ, ৩৫০ পরিবারকে সবজি চাসের উপকরণ বিতরণ, দরিদ্র নারীদের বিনামূল্য স্বাস্থ্যসেবা,দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থা করা হচ্ছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, জলবায়ু সহিষ্ণু এ ঘর গুলো মানুষের বসতঘর নয় এটা উপকূলের মানুষের জন্য সম্মানের প্রতিক। আমরা আরো বেশি পরিবারকে এই সুবিধার আওতায় আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছি।
সংযুক্তি ছবি ঃ কয়রার মঠবাড়ি গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের জলবায়ু সহিষ্ণু ঘর উদ্ভোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস
আরও পড়ুন:

















