কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা

- সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১৪১ বার পঠিত

কাউখালী উপজেলা বিএনপির ৪৫টি ওয়ার্ডে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত । গতকাল শুক্রবার বিকেলে থেকে শুরু হওয়া কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্য¶ আলমগীর হোসেন।
কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। আমরা কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড আছে ৫টি ইউনিয়নের জন্য আমরা ১৫ জনের টিম করে দিয়েছিলাম।
সেই টিমের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সদস্য সংগ্রহ করেছি। এরাই এসব সদস্যদের যাচাই বাচাই করছে। গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি চারটি গ্রেডএ আমরা ভাগ করে কাজ করছি। আমাদের কাউন্সিলর হবে ৯০ থেকে ১০০ জন। সেই কাউন্সিলরের ভোটে আমরা ওয়ার্ড কমিটি করবো। ওয়ার্ড কমিটি ভোট দিয়ে ইউনিয়ন কমিটি করবে। ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করবো সেই ইউনিয়ন কমিটি ভোট দিয়ে উপজেলা কমিটি করবে। এই সদস্য ফর্ম গুলো যাচাই বাছাই পুরো জেলাতে হবে এরই অংশ হিসেবে কাউখালীতে প্রথম যাচাই বাচাই শুরু হয়েছে।


















