ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কালীগঞ্জে বাস-লরির সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো একটি লরির চাপায় হরিদাসী (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোরে টঙ্গী-কালীগঞ্জ সড়কের বোয়ালী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হরিদাসী কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমুলিয়া এলাকার কেনু মণ্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে টঙ্গীগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িখোলা এলাকা অতিক্রম করে বোয়ালী মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কায় লরিটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হরিদাসীকে চাপা দেয় এবং পরে পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানটি স্থানীয় ব্যবসায়ী সুরুজ আলীর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত হরিদাসীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাস ও লরিটি আটক করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
13 October 2026

বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর উচ্চশিক্ষায় গুরুত্বারোপ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কালীগঞ্জে বাস-লরির সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬