ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কাশিমপুর কারাগার থেকে পালানো আসামি র্যাব-৯ হাতে আটক

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দাঙ্গার সময়ে পালানো হত্যা মামলার আসামি রিপনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৬ই আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদল কারাবন্দি দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে। তারা ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে বাউন্ডারি পার হতে ব্যবহার করে বাউন্ডারি টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর মৌলভীবাজার (সিপিসি-২) ও ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১) ক্যাম্পের যৌথ দল ১২ই আগস্ট রাত পৌনে ৯ টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার পলাতক আসামি মৌলভীবাজারের কমলগঞ্জের রামেশ্বরপুর গ্ৰামের আকবর আলীর ছেলে রিপন (২৯)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে,আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৩ই আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন:


















