ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া গুলি, পুলিশের সরঞ্জাম উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ৩২ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিপিএসসি, র্যাব-৫। বুধবার গভীর রাতে পরিচালিত এক অভিযানে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে সিপিএসসি, র্যাব-৫ এর একটি গোয়েন্দা ও আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা উক্ত এলাকায় নিরপেক্ষ স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যাগ দুটি তল্লাশি করে থানা থেকে লুট হওয়া একটি শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের দুই সেট পোশাক, দুই জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব আলামত ২০২৪ সালের ৫ আগস্ট কাশিয়াডাঙ্গা থানা থেকে লুটের ঘটনায় ব্যবহৃত বা লুট হওয়া মালামাল।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ আরও জানায়, থানা থেকে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ এবং পুলিশের অন্যান্য সরঞ্জাম উদ্ধারে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।



















