ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক-৩

নড়াইল প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ৩৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাজিম শনিবার সন্ধ্যায় গ্রামের মধ্যে কেরাম খেলছিল। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসে নাই। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
রবিবার ভোরে চর আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিনপাড়ের ঢাল থেকে তাজিমের মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী মহিলা। তিনি সাথে সাথে বিষয়টি পরিবারকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাজিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনার সাথে জড়িত সন্দেহে লোহাগড়া থানা পুলিশ চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখ (১৮) কে আটক করেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:



















