ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্রদের তুলে নিয়ে মারধর

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম)
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৬৭ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অ্যাডভোকেট কামরুজ্জামান রানা মুন্সি (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ। গত শুক্রবার (০৭ মার্চ) রাত ৯টায় উপজেলার কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা মুন্সি ওই ইউনিয়নের কর্পূরা মুন্সিপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে। পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, শনিবার (০৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


















