ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কুবিতে শুরু হয়েছে আন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি,
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৬৬ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫। বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে এ সম্মেলন ২৭ ও ২৮ জুন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলনের পরিসমাপ্তি ঘটবে।
এবারের সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তারা তিনটি পরিষদে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করছেন— ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল (UNHRC), ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) এবং ইন্টারন্যাশনাল প্রেস (IP)।
ইউএনএইচআরসি-তে এবারের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে:
“ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মানবাধিকার সুরক্ষা নিশ্চিতকরণ”।
অন্যদিকে, ইউএনডিপি-তে আলোচনার বিষয়বস্তু হলো:“জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টিতে সুষম প্রবেশাধিকার প্রতিষ্ঠা”।
এ বিষয়ে ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি হাছিন মাহতাব মাহিন বলেন, “কূটনৈতিক দক্ষতা, যুক্তি, তথ্য এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিশ্ব রাজনীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনে এই দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আজকের পৃথিবীতে যেখানে সংঘাত নয়, বরং সমাধান বেশি প্রয়োজন, সেখানে আমরাই ভবিষ্যতের প্রতিনিধি। আমাদের চিন্তা, কথা এবং সাহসী সিদ্ধান্তেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ বিশ্ব—যেখানে যুদ্ধ নয়, শান্তির নীতিই হবে বৈশ্বিক রাজনীতির চালিকাশক্তি।”
উল্লেখ্য, কুবির ছায়া জাতিসংঘ সংস্থা প্রতিষ্ঠার সাত বছর পার করেছে। এ সংস্থা প্রতি বছর আন্তঃ ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করে আসছে। এটি শিক্ষার্থীদের কূটনৈতিক অনুশীলন, বৈশ্বিক চিন্তা ও নেতৃত্ব গঠনের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
আরও পড়ুন:


















