ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কুবির কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে ইমরান-নোমান

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৪৭ বার পঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।
সোমবার (৩০ জুন) বিভাগের ৫০১ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন প্রভাষক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, মশিউর রহমান ও মো. মতিউর রহমান।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন—কোষাধ্যক্ষ: ফরহাদ মিয়া কাউসার,ক্রীড়া সম্পাদক: মো. তাসনিম ফেরদাউস রিফাত,শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মনিরা আক্তার শিলা,পরিবেশ বিষয়ক সম্পাদক: আরমান হোসেন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক: আসিফ মাহমুদ (প্রধান বার্তা সম্পাদক, এমসিজে নিউজ)
এছাড়াও ব্যাচভিত্তিক কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ, সামিউল ইসলাম সজীব ও প্রীতম কান্তি গোপ।
নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও সফলতা কামনা জানিয়েছেন বিভাগীয় শিক্ষকরা। আশা করা হচ্ছে, কমিউনিকেশন ক্লাব আগামীতেও বিভাগের গৌরবময় ঐতিহ্য ধরে রাখবে এবং নতুন উদ্যমে কাজ করে যাবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুবির কমিউনিকেশন ক্লাবের নেতৃত্বে ইমরান-নোমান

সর্বশেষ পরিমার্জন: ১১:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫