ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১০৮ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় ১১টায়। আর ‘এ’ ইউনিটের পরীক্ষা হয় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘সি’ ইউনিটের ১২টি কেন্দ্রে মোট ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে অংশগ্রহণ করেন ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, ‘এ’ ইউনিটের ৩০টি কেন্দ্রে মোট ৩২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৯৯ জন, যার উপস্থিতির হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। তিনি বলেন, “আজকের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিএনসিসি ও রোভার স্কাউটসের তৎপরতা প্রশংসনীয় ছিল।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত ভালো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোনো ধরনের সমস্যা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামীতেও এ ধারা বজায় থাকবে বলে আশা করি।”
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে। এতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষক, সাংবাদিক, বিএনসিসি, রোভার স্কাউটস ও সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থায় শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ধন্যবাদ।”
প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, “গত এক সপ্তাহ সবাই কঠোর পরিশ্রম করেছেন। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করার চেষ্টা করব।”
উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার মধ্য দিয়েই শেষ হবে কুবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম।
আরও পড়ুন:


















