ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় ১জনের মৃত্যু

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় কর্মধা ইউনিয়নের বাবনিয়া এলাকার পরিবার পরিকল্পনার দায়িত্বে থাকা যতিন্দ্র মোহন নাথ (৭৭) নিহত হয়েছেন।
পরিবারের সদস্যরা বলেন, প্রতিদিনের মত বিকাল ৪ টার দিকে তিনি বোনের বাসায় যাওয়ার সময় পুরশাই রাস্তার প্রধান সড়কে অটোরিক্সার ধাক্কায় অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের তথ্য অনুযায়ী হাসপাতালে নিয়ে গেলে তিনি জানান,মৃত্যুর সময় তাঁর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসক সোহেল আহমেদ বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত অবস্থায় এ ব্যক্তিকে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখেছি, তার মাথার পিছনে গুরুতর আঘাত রয়েছে। আঘাতের ফলে তিনি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, অটোরিক্সার ধাক্কায় তিনি অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক অটোরিক্সাকে এখনও শনাক্ত করা যায়নি। সনাক্ত করতে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:


















