ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
কুলাউড়ায় ইস্টার্ন রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৮২ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। শনিবার (৮ই মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহায়তা করেন।
সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, শনিবার দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মা-মনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ দই অ্যান্ড মিষ্টিঘরকে ৩ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন:




















