ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ১২ মে ২০২৬
অবৈধভাবে বালু অপসারণের অভিযোগে সজল পাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুলাউড়ায় সরকারি বালু সরিয়ে গুনতে হলো জরিমানা

তিমির বনিক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৭ বার পঠিত
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে বালু অপসারণের অভিযোগে সজল পাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
তিনি জানান, সজল পাল সরকারি বালু অবৈধভাবে অন্যত্র অপসারণ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে অপসারণকৃত বালুগুলো জব্দ করে পুনরায় পূর্বের স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ও তা আদায় করা হয়। আগামীতে ও এমন অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবৈধভাবে বালু অপসারণের অভিযোগে সজল পাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুলাউড়ায় সরকারি বালু সরিয়ে গুনতে হলো জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০১:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫