ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুশঙ্গলে গলায় বেল্ট পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

মাহবুব তালুকদার, নলছিটি(ঝালকাঠি):   ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামে বুলবুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির সামনে একটি গাছের নিচে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত বুলবুল কুশঙ্গল গ্রামের তৈয়ব আলীর ছেলে।
খবর পেয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, গাছটির একটি ডাল ভাঙা এবং তার নিচে বুলবুলের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

15 October 2026

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার: প্রতিমন্ত্রী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কুশঙ্গলে গলায় বেল্ট পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬