রাজ্জাক বিশ্বাস, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় গাঁজা সেবনের একটি আসরে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় সেবনেরত অবস্থায় ঘটনাস্থল থেকেই আজ ৮ জনকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 




















