ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুষ্টিয়ায় জেলের জালে বিলুপ্তপ্রায় ঘড়িয়াল: উদ্ধার করে ভালোবাসার পদ্মায় অবমুক্ত

রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীরচর এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে আটকে পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি রূপবতী ঘড়িয়াল। নদীগুলোতে সাম্প্রতিক পানি বৃদ্ধির ফলে এই অবলা প্রাণীটি হয়তো ভালোবাসার টানে ভেসে বেড়াচ্ছিল এক দেশ থেকে অন্য দেশে। কিন্তু শেষ পর্যন্ত বেরসিক জেলের জালে আটকে পড়ে থমকে যায় তার সেই মুক্ত বিচরণ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জালে ধরা পড়ার পর কামড় দেওয়ার আশঙ্কায় ভোর ৫টা থেকে টানা ১২ ঘণ্টা নাইলনের শক্ত দড়ি দিয়ে প্রাণীটির মুখ বেঁধে রাখা হয়।

ঘটনার খবর পেয়ে প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমী উদ্ধারকারী দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় ধরে চরম কষ্টে থাকা ৪২ ইঞ্চি লম্বা ও প্রায় ১০ কেজি ওজনের এই ঘড়িয়ালটিকে তারা নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে প্রাথমিক সেবা নিশ্চিত করে বৈরাগীরচরের পদ্মা নদীর মাঝখানে গভীর জলে ঘড়িয়ালটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।দৈর্ঘ্য: ৪২ ইঞ্চিওজন: প্রায় ১০ কেজিস্থান: বৈরাগীরচর, পদ্মা নদী (দৌলতপুর, কুষ্টিয়া)বর্তমান অবস্থা: পদ্মার গভীর জলে নিরাপদে অবমুক্ত

উদ্ধারকারীরা আক্ষেপ প্রকাশ করে জানান, সচেতনতার অভাবে মানুষ প্রায়ই বন্যপ্রাণীর প্রতি নির্দয় আচরণ করে ফেলে। জালে ধরা পড়ার পরপরই যদি প্রাণীটিকে নদীতে ফিরিয়ে দেওয়া হতো, তবে এই অবলা ঘড়িয়ালটিকে সারাদিন এত যন্ত্রণা সহ্য করতে হতো না।

অবশেষে সব বাঁধন পেরিয়ে ঘড়িয়ালটি ফিরে গেছে তার নিজের আপন ঠিকানায়—পদ্মার নীল জলে। আবার হয়তো সে খুঁজে নেবে তার সেই স্বপ্নের পথ, মেতে উঠবে নীল জলের মুক্ত ভালোবাসায়!

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

কুষ্টিয়ায় জেলের জালে বিলুপ্তপ্রায় ঘড়িয়াল: উদ্ধার করে ভালোবাসার পদ্মায় অবমুক্ত

01 August 2026

র‌্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারক

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কুষ্টিয়ায় জেলের জালে বিলুপ্তপ্রায় ঘড়িয়াল: উদ্ধার করে ভালোবাসার পদ্মায় অবমুক্ত

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬