কুষ্টিয়ায় পুলিশ সুপারের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার

- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৭৭ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ কুষ্টিয়া
কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় ও তদারকিতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তিনটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪ জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে কুষ্টিয়া অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামিদের হলেন, মোঃ শামীম হোসেন (১৫ বছরের সাজাপ্রাপ্ত) – পিতা: আতিয়ার রহমান, সাং: চৌড়হাস কুটিপাড়া,মোঃ জহুরুল মন্ডল (২ বছরের সাজাপ্রাপ্ত) – পিতা: কফিল উদ্দিন মন্ডল, সাং: আড়ুয়াপাড়া,মোঃ আঃ কুদ্দুস – পিতা: মোঃ মাজেদ মন্ডল, সাং: থানাপাড়া, মোঃ মিলন আলী – পিতা: মোঃ রওশন আলী, সাং: মোল্লাতেঘরিয়া,মোঃ আকাশ – পিতা: মোঃ রফিক, সাং: কুমারগাড়া,মোঃ তোফাজ্জেল হোসেন (সাজাপ্রাপ্ত) – পিতা: মোঃ কামাল হোসেন, সাং: বোয়ালদহ, মোঃ শফিকুল ইসলাম সুজন – পিতা: মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং: কালিশংকরপুর,মোঃ ছাব্বির – পিতা: হাবিবুর রহমান, সাং: থানাপাড়া,লিটন চন্দ্র দাস – পিতা: শুম্ভু দাস, সাং: ভাদালিয়া, মোঃ সাগর হোসেন – পিতা: মৃত কানু হোসেন, সাং: হাউজিং বি-ব্লক, মোঃ শাহ সুলতান লিটন – পিতা: মৃত মীর মোশারফ হোসেন, সাং: কুমারগাড়া, মোঃ রুবেল – পিতা: মোঃ নজরুল ইসলাম, সাং: বাড়াদী ত্রিমোহনী ক্যানেলপাড়া, শাহিন রেজা মালিথা – পিতা: মৃত সাগর আলী মালিথা, সাং: বালিয়াপাড়া,মোঃ জুয়েল সরদার – পিতা: গেদা সরদার, সাং: জুগিয়া। অভিযান শেষে কুষ্টিয়া পুলিশ জানায়, এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশ সুপারের কঠোর নির্দেশনার কারণে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হচ্ছে বলে মনে করছেন সাধারণ জনগণ।


















