ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০১ মে ২০২৬

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুরে নারীর মরদেহ উদ্ধার

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া:
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৯৬ বার পঠিত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে জুথি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহটি দেখে কুষ্টিয়া মডেল থানায় খবর দেন। খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত জুথি কুষ্টিয়া শহরের পিয়ারাতলার বাচ্চুর মেয়ে বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেলও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “সব দিক বিবেচনা করে তদন্ত চলছে—এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালেই স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুরে নারীর মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫