ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া   সড়ক দুর্ঘটনা দুই জন নিহত আহত- ১ 

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৭৭ বার পঠিত
কুষ্টিয়া ঝিনাইদাহ মহাসড়কের বটতৈল মাঠপাড়ায় এলাকায়   শনিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিয়াম মেটাল ইন্ডাস্ট্রির দুই শ্রমিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। সকাল আনুমানিক ৮টার দিকে বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শালঘরমধুয়া, জদ্দার পাড়া গ্রামের ছেলে  রনি, উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের  মস্ত মন্ডলের ছেলে নয়ন। এ ঘটনায় আহত হয়েছেন ছোট শৈলগাড়ি গ্রামে মিজানুর রহমান তিনি মোটর সাইকেল চালক ছিলেন।
তারা তিনজনই একটি মোটরসাইকেলে করে  বাড়ি থেকে বেসরকারী প্রতিষ্ঠান কর্মস্থল কিয়াম মেটাল ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতৈল মাঠপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রনি ও নয়নের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত মিজানুরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে হাইওয়ে থানা  পুলিশ।দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল আটটার দিকে বটতৈল মাঠপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে একটি দল সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এ বিষয়ে কুষ্টিয়ার চৌরহাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বটতৈল মাঠপাড়া এলাকায়  সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়া   সড়ক দুর্ঘটনা দুই জন নিহত আহত- ১ 

সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫